আলোচনায় মইনুল হোসেন বলেন, ‘সাধারণ মানুষ আইন দেখে আতঙ্কিত হলে সেটি অনেক বেশি শঙ্কার। সেটা মানুষের স্বাভাবিক চলাফেরায় বাধা তৈরি করে।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবুল মনসুর মোহাম্মদ সার্ফ উদ্দীন, তথ্যপ্রযুক্তিবিদ ফাহিম মাশরুর, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন অর রশীদ, আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম ও সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় এটিএন নিউজে। এছাড়া বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকেও লাইভ করা হয় এই বৈঠকি।
/ইউআই/টিআর/