কাজ করতে এসে আত্মহত্যা!

আত্মহত্যার প্রতীকী ছবিরাজধানীর বনশ্রী থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম লাইলী (২৫)। শুক্রবার সকালে বনশ্রী বি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে।

গৃহকর্তা মৈনুউদ্দিন জানান, লাইলী তার বাসায় প্রতিদিন সকালে কাজ করতে আসে। শুক্রবার সকালে বাসায় কাজ করতে এসেই তার বাসার একটি রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকির পর দরজা না খোলায় বাড়ির ম্যানেজার টিপুকে খবর দেই। তারা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাইলিকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

লাইলীর স্বামী নজরুল ইসলাম ভারতের কারাগারে বন্দি। তিনি বনশ্রীর পাশে সোহাগ কোম্পানি সংলগ্ন হিন্দুপাড়া বস্তিতে এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীয়া উপজেলার আজুয়াটালী গ্রামে।

/এআইবি/এসটি/