শনিবার বিকেল ৪টায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত নাগরিক শোক র্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আজ শোকের নামে কোনো প্রকার অপকর্ম চাঁদাবাজি চলবে না। শোক দিবসে অপকর্ম থেকে বিরত থাকবেন। শোককে শক্তি করে মানুষের পাশে থাকবেন। তাহলেই শোক দিবসের তাৎপর্যপূর্ণ হবে।
কাদের বলেন, বাংলাদেশে এখনও ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আজ শপথ নিতে হবে শোক দিবস থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আছে কোনও শক্তি তাকে দমন করতে পারবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল হাসান খান প্রমুক।
/এসএস/টিএন/