আওয়ামী লীগ থেকে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,‘দলীয়ভাবে আমরা বিষটি নিয়ে ঠাণ্ডা মাথায় ভাবছি। ষোড়শ সংশোধনী নিয়ে আমাদের মত পরে জানানো হবে।’
রবিবার রাজধানীর একটি হোটেলে মেট্টোরেল বিষয়ক এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,‘বাংলাদেশের বিচার বিভাগ যেখানে স্বাধীন সেখানে ন্যায় বিচার নিয়ে সন্দেহ কোথায়? খালেদা জিয়ার ন্যায় বিচার হবে কি হবে না এ নিয়ে অহেতুক সন্দেহ কেন? কারণটা কি?’
সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করলেও আবারও সেটা সংসদ পাস করা হবে।
/পিএইচসি/এসটি