আবুল কালাম আজাদ বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আজ (রবিবার) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
এর আগে, রাষ্ট্রপতি তার স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজোয়ান আহম্মদ তৌফিক, সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল মো. সারোয়ার হোসেন ও প্রেস সচিব জয়নাল আবেদিনসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে রবিবার দুপুর সোয়া একটার কিছু পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের পথে রওনা দেন।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব জানান, আবদুল হামিদ সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার অ্যান্ড হসপিটালে চোখের চিকিৎসা এবং মাউন্ট এলিজাবেথ হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতির ১২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। বাসস।
/টিআর/