আইনমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা গেছে, আবু সালেহ শেখ মো. জহিরুল হক জেলা জজ হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। এরপর তিনি সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে আইনমন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে প্রেশনে নিয়োগ পান। পরে পর্যায়ক্রমে তিনি একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেন।
আরও জানা গেছে, তাকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় মন্ত্রণালয়। সেখানে অনুমোদিত হওয়ার পর আজ প্রজ্ঞাপন জারি করা হয় এবং তিনি দায়িত্ব গ্রহণ করেন।
/এসআই/এসএনএইচ/