টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সুশাসন কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে দুর্নীতিমুক্ত সুশাসিত সমাজ গঠনের মধ্য দিয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের দাবিতে টিআইবি ও টিআইবি’র তরুণ অংশীজনদের পক্ষ থেকে কিছু সুপারিশও সেখানে উত্থাপন করা হয়। টিআইবি কর্মী, সদস্য ও টিআইবি’র অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন ব্যতিরেকে এসডিজি-১৬ অভিষ্ট অর্জন সম্ভব নয়। নির্বাচনি অঙ্গীকার, জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে অনুস্বাক্ষর,জাতীয় শুদ্ধাচার কৌশল প্রভৃতিতে সরকার ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিগরা দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় যে অঙ্গীকারগুলো করেছেন তা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে সেগুলোর বাস্তবায়ন করতে হবে।’
মানববন্ধনে উত্থাপিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে জাতীয় যুবনীতি-২০১৭ এর দ্রুত বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, যুবকদের মধ্যে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম গ্রহণ,সরকারি,বেসরকারি সব ক্ষেত্রে চাকরিতে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করে প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করা, অপশিক্ষা, কুসংস্কার ও ধর্মীয় ভ্রান্ত-ধারণায় বিপথগামী হওয়া থেকে যুব সমাজকে রক্ষায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করা।
/ইউআই/এসটি/