বিমসটেকের নতুন মহাসচিব হতে যাচ্ছেন শহীদুল ইসলাম

এম শহীদুল ইসলামফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম আঞ্চলিক সংগঠন বিমসটেকের নতুন মহাসচিব হতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে বিমসটেকের পররাষ্ট্র সচিব পর্যায়ের সিনিয়র অফিশিয়াল মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হলে সদস্য দেশগুলো তাতে সমর্থন করে।
পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল শুক্রবার (১১ আগস্ট) বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সংগঠনের নতুন মহাসচিব হিসেবে শহীদুল ইসলামের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।
শহীদুল ইসলাম বিমসটেকের দ্বিতীয় মহাসচিব হতে যাচ্ছেন। সংগঠনটির প্রথম ও বর্তমান মহসচিব শ্রীলঙ্কার সুমিত নাকানদালা। ২০১৪ সালের ১১ আগস্ট তিনি তিন বছর মেয়াদে বিমসটেক মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। আজ বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হয়েছে। দ্বিতীয় মহাসচিব হিসেবে শহীদুল হকও তিন বছর মেয়াদে নির্বাচিত হবেন।
আরও পড়ুন-

পাহাড় ধস বন্ধে পরিবেশ অধিদফতরের ১২ দফা সুপারিশ

বঙ্গবন্ধুকে যে অস্বীকার করে সে কি স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

/এসএসজেড/টিআর/