আগামী ২৪ ঘণ্টায় ৩টি হজ ফ্লাইট যাবে

হজআগামী ২৪ ঘণ্টায় তিনটি হজ ফ্লাইট যাবে বলে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। তিনি বলেন, তিনটির মধ্যে একটি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে হজ যাত্রী নিয়ে যাবে।

শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ৫৮ হাজার ৯৬০ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ হাজার ৪ জন হজযাত্রী পরিবহন করেছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৩০ হাজার ৯৫৬ জন হজ যাত্রী পরিবহন করেছে।

শাকিল মেরাজ জানান,হজযাত্রী না পাওয়ায় বিজি ৯০২৭ ফ্লাইটি ডিলেইড করা হয়েছে। এই ফ্লাইটি দুপুর ১টা ৫ মিনিটে হজযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল।

/সিএ/এসটি/