হজ যাত্রার অব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টে রিট

 

হাইকোর্টহজ যাত্রার অব্যবস্থাপনা নিয়ে তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে ভিসা সংক্রান্ত জটিলতা দূরীকরণে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে যারা হজ যেতে পারেননি তাদের বিশেষ বিমানে হজে পাঠানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ দুপুরের পর রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

 

/এমটি/এসটি/