পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গোলা ঘরে চাল ছিল না, ব্যাংকে টাকা ছিল না, বৈদেশিক মুদ্রা ছিল না। বঙ্গবন্ধু শূন্য হাতে দেশ গঠন শুরু করেছিলেন।’
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘হত্যাকারীরা ধরে নিয়েছিল, বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করলেই জাতির মনিকোঠা থেকে বঙ্গবন্ধু মুছে যাবে। কিন্তু তারা এক বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। দেশে লাখ-লাখ বঙ্গবন্ধুর সৃষ্টি হয়েছে। তাই তার আদর্শকে কোনোদিন ধ্বংস করা যাবে না।’
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী প্রমুখ।
/এসএসজেড/এমএনএইচ/