মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ

মাহমুদুর রহমান মান্না (ফাইল ফটো)নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে চিকিৎসা শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট আদালতে ফেরত দিতে মাহমুদুর রহমান মান্নাকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট)  এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।

উল্লেখ্য, সম্প্রতি চিকিৎসার জন্য বিদেশে যেতে পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে আবেদন করেন মাহমুদুর রহমান মান্না।

আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দীন ফকির।