‘সংবিধান, সংসদ ও স্বাধীনতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন বৈঠকিবাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয়েছে নিয়মিত আয়োজন বাংলা ট্রিবিউন বৈঠকি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে শুরু হয়েছে ‘সংবিধান, সংসদ ও স্বাধীনতা’ শীর্ষক এই আয়োজন।
বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী, সাংবাদিক স্বদেশ রায় ও বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
মুন্নী সাহার সঞ্চলনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। এটি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে।