আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন।
জুলিয়া বিশপ নিউ কলম্বো প্ল্যান চালু করেছেন। এর মাধ্যমে অস্ট্রেলিয়ান ছাত্র-ছাত্রীরা এশিয়া ও প্যাসিফিকের দেশগুলোতে নিজ দেশের (অস্ট্রেলিয়া) খরচে পড়তে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বালি প্রসেস বৈঠকের জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
অস্ট্রেলিয়াকে মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ার বিষয়ে বাংলাদেশ সমর্থন দেওয়ায় জুলিয়া বিশপ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে ধন্যবাদ জানান।
মাহমুদ আলী আর বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়ার সহায়তার জন্য ধন্যবাদ জানান।