পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার (২৭ আগস্ট) সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিন মেডিক্যাল বোর্ড বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। মুক্তামনি অপারেশনের জন্য ফিট কিনা-জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামনি এখন পর্যন্ত ভালো আছে। তাকে আমার নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। অস্ত্রোপচারের আগে সব ধরনের প্রস্তুতি আমার সম্পন্ন করবো। তারপরেই আমরা তাকে অপারেশন থিয়েটারে নেবো। এখন পর্যন্ত সে ভালো আছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।’
প্রসঙ্গত, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এর বিশেষত্ব হচ্ছে, জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও কারও ক্ষেত্রে, কারও-কারও ক্ষেত্রে পায় না। এরইমধ্যে সফলভাবে মুক্তামনির একটি অপারেশন করেছেন চিকিৎসকরা।