গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই সংলাপ শুরু হয়। ওইদিন বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।
ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ইতোমধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঈদের আগে আরও দু’টি দলের সঙ্গে সংলাপ হবে।৩০ আগস্ট সকাল ১১ টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিকেল ৩ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে সংলাপ হবে।
ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে। ঈদের পর ১০ সেপ্টেম্বর সকালে ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোট, ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কল্যাণ পার্টি ও বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সঙ্গে সংলাপে বসবে কমিশন। ইতোমধ্যে এসব দলের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রতিটি দলের ১০জন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।