তিনি জানান, আসগর আলী হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সঞ্জীব চৌধুরী মারা যান। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
সঞ্জীব চৌধুরী সর্বশেষ নিউ নেশনে কর্মরত ছিলেন। এর আগে আমার দেশ-এর নিউজ এডিটর ছিলেন এই সাংবাদিক।
প্রয়াত কাজী সিরাজ ছিলেন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক। সর্বশেষ তিনি সাপ্তাহিক রোববার পত্রিকায় সম্পাদকের দায়িত্বে ছিলেন।