ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, শুক্রবার তোলা ছবিঈদুল আজহারে প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। পাঁচ হাজার নারীসহ প্রায় এক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এই ঈদগাহে। বরাবরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। তবে ওই সময়ে আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
জাতীয় ঈদগাহে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, শুক্রবার তোলা ছবিরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারক, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতসহ সব স্তরের সাধারণ মানুষ দেশের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে গিয়ে দেখা গেছে, পুরো ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন। ওপরে টাঙানো হয়েছে রঙিন ত্রিপল, ঘাসের ওপর বিছানো হয়েছে পাটের চট, তার ওপর সাদা কাপড়। ঈদগাহ ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশে রয়েছে পুলিশের কড়া পাহারা। প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্টদের ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ঈদগাহে। পুরো এলাকাকে নিয়ে আসা হয়েছে সিসি ক্যামেরার আওতায়।
জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি তদারকি করছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, এবারের ঈদের জামায়াতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনও প্রধান ঈদ জামাতের প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ডিএমপি কমিশনার ও পুলিশের সিটিটিসি প্রধানএদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত এক ঘণ্টা পরপর চারটি এবং বেলা পৌনে ১১টায় শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে স্থানীয়ভাবে ঈদ জামাতের আয়োজন করবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
আরও পড়ুন-
ঈদের দিন কেউ যেন খাবারের কষ্ট না পায়
লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন না খালেদা-তারেক