ওই বাড়িতে থাকা সন্দেহ ভাজন জঙ্গির নাম টিটু ওরফে আবদুল্লাহ। সে বাসা-২/৩/বি, রোড-বর্ধন বাড়ি, দারুসালামের ওই ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতো। ছয় তলা ভবনের পঞ্চম তলায় সে থাকতো এবং ওই এলাকায় ব্যবসা করতো।
বাড়িটির পাশে মুদি দোকানি মিন্টু শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাত ১২ টার দিকে দোকান বন্ধ করি। বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। এরপর রাত ১টার দিকে পরপর তিনটা বিস্ফেরণের শব্দ পাই। পরপর তিনটা বিস্ফোরণের এক ঘণ্টা পর আরেকটা বিস্ফোরণ হয়। তখন জানালা দিয়ে দেখি ট্রাক ভর্তি র্যাব বাইরে। এরপর পুলিশ আসে। একটা বাঁশের মই নিয়ে আসে র্যাব। এরপর ভোরের দিকে আবার গুলির শব্দ পাই।’
তিনি বলেন, ‘বাড়ির ভেতরে কারা আছে তা জানি না। বাড়িওয়ালা হাবিবুল্লাহ বাহার আজাদ নিজেও পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন।’
ছবি: সাজ্জাদ হোসেন