কুতুপালং ক্যাম্প পরিদর্শনে তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী

কুতুপালং ক্যাম্প পরিদর্শনে তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করতে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শুরু করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু।

বুধবার দিবাগত গভীর রাতে তারা ঢাকায় পৌঁছান। এরপর বৃহস্পতিবার সকালে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। এদিন বেলা ১২টার দিকে তারা কক্সবাজার পৌঁছান। সেখান তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এরপর তারা কুতুপালং ক্যাম্পের দিকে রওনা দেন। পরে বেলা দেড়টার দিকে ক্যাম্প পরিদর্শন শুরু করেন তারা।

21369305_689317787927078_6633373229003022376_nজানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু।

আরও পড়ুন:

সংঘাতে না জড়িয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ

মোদির মিয়ানমারের সমর্থনে হতবাক রিজভী

‘রোহিঙ্গাদের বোঝা বহন করার সাধ্য আমাদের নাই’

বাংলাদেশে সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

পাহাড়ে পাহাড়ে রোহিঙ্গাদের নতুন বসতি

মাকে কাঁধে নিয়ে ৬৫ কিলোমিটার হেঁটে বাংলাদেশে