শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘কমিশনের প্রতিবেদন বর্তমানে অর্থ বিভাগের অভিমতের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ৯৮ শতাংশ গার্মেন্টসে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হয়েছে।’
এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী জানান, ‘শ্রম পরিদফতরের আওতাধীন ১৯টি শ্রমিক কল্যাণ কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে বছরে গড়ে ১ লাখ ১৩ হাজার জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।’
লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী জানান, ‘গার্মেন্টস সেক্টরে রেজিস্ট্রিকৃত ৫৪০টি ট্রেড ইউনিয়ন রয়েছে।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার অধিবেশনের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।