শুল্ক গোয়েন্দারা জানান, দুবাইগামী যাত্রী ওসমানের কাপড়ের ব্যাগের ভেতর সবজি ও মাংসের মধ্যে বিশেষভাবে লুকিয়ে কোনও ঘোষণা ছাড়াই ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছিল। তিনি ঢাকা-দুবাইগামী বাংলাদেশ বিমানে BG047 ফ্লাইটে যাচ্ছিলেন।
শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই তাকে নজরদারিতে রাখে।
সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন পরবর্তী চেকইন কাউন্টারে (বোর্ডিং পয়েন্টে) তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তিনি মুদ্রা থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তাকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে গিয়ে তার ব্যাগে তল্লাশি করে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
এই ব্যাপারে যাত্রী ওসমানকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।