চাল ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক শুরু

খাদ্য মন্ত্রণালয়

দেশের সব চালের মিল মালিক অ্যাসোসিয়েশন, আমদানিকারকদের অ্যাসোসিয়েশন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় খাদ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকার পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও খাদ্য সচিব মোহাম্মদ কায়কোবাদ উপস্থিত আছেন। এছাড়া ব্যবসায়ী পক্ষে উপস্থিত আছেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের এক পক্ষের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লায়েক আলী, অপর গ্রুপের খোরশেদ আলম খান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানসহ বিভিন্ন চাল আমদানিকারক প্রতিষ্ঠানের নেতারা।

গত রবিবার সচিবালয়ে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছিলেন, বৈঠকে চাল ব্যবসায়ীদের কাছে সংকটের মূল কারণ জানতে চাওয়া হবে। যদি চাল সংকটের জন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: 

সচিবালয়ে চাল ব্যবসায়ীদের কথা কাটাকাটি 

মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন চাল ব্যবসায়ী আব্দুর রশিদ ও লায়েক আলী


যে যেভাবে পারেন চাল আনেন: ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী
চাল ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক শুরু
চাল ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক দুপুরে

জাতিসংঘে ট্রাম্প, সুষমার সঙ্গে সাক্ষাৎ শেখ হাসিনার

দেবীর আবাহন সম্পন্ন, আজ শুভ মহালয়া