তিনদিন ব্যাপী (১৮-২০ সেপ্টেম্বর) সম্মেলনের প্রথম দিন শিক্ষামন্ত্রী ‘জাতীয় প্রেক্ষাপটে এসডিজি-৪ অর্জনে ওইআর-এর গুরুত্ব'শীর্ষক মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় নুরুল ইসলাম নাহিদ অংশগ্রহণ করেন।
কংগ্রেসের প্যানেল আলোচনায় স্লোভেনিয়া, কোস্টারিকা, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, মাল্টা, মেসিডোনিয়া, হাওয়াই ও বুলগেরিয়ার শিক্ষামন্ত্রীরা এ আলোচনায় অংশ নেন।
উক্ত আলোচনায় শিক্ষামন্ত্রী মানসম্পন্ন শিক্ষা ও এসডিজি-৪ অর্জনে ওইআর-এর ব্যবহার বিষয়ে নিজ নিজ দেশের ভালো অভিজ্ঞতা,চ্যালেঞ্জ,নীতি-কৌশল এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশে উন্মুক্ত শিক্ষা সম্পদ ব্যবহারের বিভিন্ন দিক ও সীমাবদ্ধতা তুলে ধরেন। ইউনেসকোর নলেজ সোসাইটিজ ডিভিশনের পরিচালক ইন্দ্রজিত ব্যানার্জি প্যানেল আলোচনা পরিচালনা করেন।
প্রসঙ্গত, এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ওইআর ফর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। ওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে ‘লুবজানা ওইআর একশন প্লান-২০১৭’ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ‘আর কতদিন বন-জঙ্গলে থাকবো?’