মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই) আয়োজিত ‘প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড ২০১৫ ও ২০১৬’ প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
‘নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব নারী ক্ষমতায়ন ঘটছে। শিক্ষা, চিকিৎসা, শিল্প, ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ সব পেশায় এগিয়ে আসছে নারীরা। মনে রাখতে হবে, সব ক্ষেত্রে নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিত করার মধ্যেই দেশের সত্যিকার উন্নয়ন নিহিত।’
বিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট সেলিমা আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল আলম এবং এবিসি রিয়েল এস্টেটসের পরিচালক সাবিনা আলম।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী দেশের আটটি বিভাগের সেরা আট নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের দু’জন প্রতিনিধির হাতে ‘বিডব্লিউসিসিআই’ প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন— সাবিরা ইয়াসমিন, মিনারা বেগম, সাবা নওরিন পলি, সুরাইয়া পারভীন, জিনিয়া হাসনাত জুঁই, হাসনারা বেগম সুচী, সুফিয়া ইকবাল খান, আইনুন শামীমা আক্তার দোলা ও সানাউল্লাহ সাবিক।
আরও পড়ুন-
টানা ৫ দিন বন্ধ থাকবে প্রাইম ব্যাংক!
‘আ. লীগের সঙ্গে ঐক্য গড়ে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না’