শুরু হয়েছে মহাঅষ্টমী, মূল আকর্ষণ কুমারী পূজা


কুমারী পূজা (ছবি: সাজ্জাদ হোসেন)শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। এ দিনের মূল আকর্ষণ কুমারী পূজা। অষ্টমী পূজা সকাল সাড়ে ৬টায় শুরু হয়। তবে কুমারী পূজা অনুষ্ঠিত হয় বেলা ১১টায়। রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশের পূজা মণ্ডপগুলোতে অষ্টমী পূজা শুরু হয়েছে। কুমারী পূজাও এদিনের পূজাঅর্চনার অংশ।কুমারী পূজা (ছবি: সাজ্জাদ হোসেন)

কুমারী পূজা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব  বলেছেন, কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পূতঃপবিত্র ও মাতৃভাবাপন্ন। নারী জাতির প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে। শাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়।

আগামী শনিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন হবে।

আরও পড়ুন- দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ রাজার মাঠে