মা দ্রুত সুস্থ হয়ে উঠছেন: জয়

সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসগলব্লাডারের অপারেশনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে জয় এ কথা জানান।

এতে তিনি লেখেন,‘গত সোমবার রাতে মা'র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধুই সার্জারিটি করেন। সার্জারিটি অত্যন্ত সফল ছিল। পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ওয়াশিংটনে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৫ সেপ্টেম্বর সেখানে একটি হাসপাতালে তার পিত্তথলিতে অপারেশন করা হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। বৃহস্পতিবার ছিল তার ৭১তম জন্মদিন। এ প্রসঙ্গে জয় তার স্ট্যাটাসে লেখেন, ‘আজ মা'র জন্মদিনও। কিন্তু আমরা তেমন কিছু করছিনা কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘মার স্বাস্থ্যের জন্য শুভ কামনা ও জন্মদিনের শুভেচ্ছা যারা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। উনি এখন ভালো আছেন।’