জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আজ কী কারণে চীন, রাশিয়া ও ভারতের মতো দেশ মিয়ানমারকে সমর্থন দিচ্ছে? ভারতের মতো গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সারা বিশ্বে নন্দিত দেশ কিভাবে মিয়ানমারকে সমর্থন করে? তারা বলছে ত্রাণ পাঠাচ্ছে। তাদের অবস্থান আজকে জুতা মেরে গরু দানের মতো।’
জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘দেরি হয়ে যাচ্ছে।’ সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষকে তারা হত্যা করছে। ইতোমধ্যে ১০ লাখ রোহিঙ্গা এদেশে চলে এসেছে। আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না, কী মানবেতর জীবনযাপন করছে তারা! বিশ্ব বিবেককে আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন। মিয়ানমারকে বাধ্য করুন গণহত্যা বন্ধ করতে। তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে।’
রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে সসম্মানে ফেতর পাঠাতে হবে। আওয়ামী লীগ সরকার আজ পর্যন্ত এ গণহত্যার জন্য মিয়ানমারকে নিন্দা জানায়নি। তারা বলছে কফি আনানের সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। আমার মনে হয় না, তারা কফি আনানের সুপারিশ পড়েছে। যারা পড়েছে, তারা দেখবে, সেখানে একবারও রোহিঙ্গাদের কথা বলা হয়নি। রাখাইনবাসীদের কথা বলা হয়েছে। তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট কোনও সুপারিশের কথা বলা হয়নি।’
আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।