শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর দৃক গ্যালারিতে অমূল্যায়িত সেবামূলক কাজের ওপর অ্যাকশনএইড বাংলাদেশের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এমন কথা বলেন অর্থমন্ত্রী। ‘ভিন রূপ পুরুষ’ নামের এই অনুষ্ঠানে ‘গৃহস্থালি কাজে নারী ও পুরুষের সময়ের ব্যবহার’ বিষয়ে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরে অ্যাকশনএইড বাংলাদেশ।
গবেষণার ফল বলছে, একজন নারী গৃহস্থালির সেবামূলক কাজে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা ব্যয় করেন। যেখানে পুরুষের ব্যয় হয় দেড় ঘণ্টা। নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই তার কাজের দাম পান না। সেই সঙ্গে নারীকে কাজের দ্বিগুণ বোঝা টানতে হচ্ছে। অ্যাকশনএইড বাংলাদেশের পাওয়ার প্রজেক্ট এর আওতায় লালমনিরহাট ও গাইবান্ধা জেলার তৃণমূল নারী এবং পুরুষের বিভিন্ন কাজে সময়ের ব্যবহার নিয়ে ২০১৬ সালের শেষের দিকে করা গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণা প্রতিবেদনটি তুলে ধরে প্রধান গবেষক মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘সার্বিকভাবে নারীরাই বেশি কাজ করছে। গবেষণায় দেখা যায়, সেবামূলক কাজে পুরুষরা খুব আগ্রহী নয়। তাদের মতে এগুলো ময়দার কাজ।’ অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের দেশে অমূল্যায়িত সেবামূলক কাজের মূল্যায়ন নেই। যার কারণে জিডিপিতে এর অন্তর্ভুক্তি নেই। এর মূল্যায়ন করাটা খুব জরুরি।’