দুপুরে বিচারপতিদের সঙ্গে বৈঠকে বসবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাসুপ্রিম কোর্টে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। মঙ্গলবার বেলা সোয়া ২টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘৩ অক্টোবার দুপুর সোয়া ২টায় বাংলাদেশে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেজ লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।’  

এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে মঙ্গলবার সকাল ৯টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে এক  মাসের  ছুটির জন্য  আবদন করেন। সোমবার বিকাল ৩টার দিকে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠান। প্রধান বিচারপতি ছুটিতে থাকার সময়  জন্য সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহহাব মিঞাকে  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

আরও পড়ুন:

বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে বিচারিক কাজ শুরু

 

চাপে নয়, ব্যক্তিগত কারণে ছুটিতে প্রধান বিচারপতি: অ্যাটর্নি জেনারেল