বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, ‘লন্ডন থেকে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ১০টি গুরুত্বপূর্ণ ফাইল (ই-ফাইল) ছেড়েছেন।’ যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ৬১টি ফাইল ছেড়েছিলেন।
প্রেস সচিব বলেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী তার কার্যালয়কে নির্দেশ দিয়েছিলেন সার্বক্ষণিক যোগাযোগ রাখতে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী তার কার্যালয়ের কর্মকর্তারা ই-মেইলের মাধ্যমে জরুরি ফাইলগুলো পাঠিয়েছেন।’ লন্ডন থেকেও প্রধানমন্ত্রী ঢাকায় তার অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
লন্ডনে তিন দিন সফর শেষে প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। খবর বাসস।