আপিল বিভাগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে আবেদন নিয়ে শুনানি হয়। সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, ‘আমি নিশ্চিত প্রধান বিচারপতি তার বাসায় আছেন।’ এসময় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চাওয়ার কথা জানালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘তিনি কার সঙ্গে দেখা করবেন বা করবেন না সেটা তো তার বিষয়। আপনারা বিষয়টি উপস্থাপন করলেন, আমরা শুনলাম।’
এর আগে বুধবার (৪ অক্টোবর) বিকালে ৩৮ জন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্ব নির্ধারিত বৈঠক হয়। সে বৈঠকে প্রধান বিচারপতির অবস্থা জানতে সহযোগিতা ও দিকনির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি।