দাঁতের ডাক্তারের কাছে গেলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতিকে বহনকারী গাড়িপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে বহনকারী একটি গাড়ি আজ সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টা ১৫ মিনিটে তার সরকারি বাসভবন থেকে বের হয়েছে। একটি সূত্রে জানা গেছে, তিনি দাঁতের ডাক্তার দেখাতে বনানী গেছেন।

এর আগে একটি সূত্রে জানা গিয়েছিল, রবিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধান বিচারপতি ঢাকা ছাড়তে পারেন।  

22385174_1434124573302543_646117687_n

গত ৫ অক্টোবর ভিসার আবেদন ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পরই প্রধান বিচারপতি এসকে সিনহা ও স্ত্রী  সুষমা সিনহাকে তিন বছরের ভিসা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গুলশান-২-এ অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে পাঁচ বছরের জন্য ভিসার আবেদন করেন তারা। প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় তার মেয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রটি উল্লেখ করে। তবে কবে নাগাদ তারা যাবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা থাকেন। 

প্রসঙ্গত, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

আরও পড়ুন:  রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি?