প্রধান বিচারপতি এস কে সিনহা (ফাইল ছবি)সকালে পূজা দিতে বাসভবন থেকে বের হয়েছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা। বৃহস্পতিবার সকাল ৫টা ৫৭ মিনিটে দিকে বাসভবন থেকে বের হয়ে স্বামীবাগের একটি মন্দিরে পূজা দিতে যান তিনি। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে ৭টার দিকে অবার বাসভবনে ফিরে আসেন। গোয়েন্দা সংস্থার একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকালে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন প্রধান বিচারপতি।
এদিকে, বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে আসেন তার ভাই এনকে সিনহা। আর বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে তিনি বাসা থেকে বের হয়ে যান।
আরও পড়ুন:
বন্যা নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
কিছু সময়ের জন্য বন্ধ ছিল ফেসবুক ও ইন্সটাগ্রাম