এর আগে ১৫ সেপ্টেম্বর রাজধানীর ৫টি কলেজে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল অনুযায়ী উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
জানা গেছে, আইটিপি হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য এনবিআর গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ৩১ মার্চ আবেদনের সময় সীমা শেষ হয়। এ সময়ের মধ্যে গত ২২ হাজার ৩৮৬টি আবেদনপত্র জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকা ও আবেদনের শর্ত পূরণ না হওয়ায় ৩৯৭ জনের আবেদনপত্র বাতিল করা হয়। লিখিত পরীক্ষায় ১৬ হাজার ১০৩ জন অংশ নেন।
পরীক্ষার ফল এনবিআরের ওয়েবসাইট বা এ লিংকে পাওয়া যাবে: http://nbr.gov.bd/uploads/public-notice/ITP_pub_result.pdf