ব্লু হোয়েল গেম বন্ধ চেয়ে রিট

হাইকোর্ট

আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সব ধরনের অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী রবিবার (১৫ অক্টোবর) এই রিট করেছেন।

রিটের বিষয়ে জানিয়েছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী হুমায়ন কবির পল্লব।

একইসঙ্গে এই আবেদনে মোবাইল ফোন অপারেটরদের রাতে বিশেষ ইন্টারনেট অফার বন্ধেও নির্দেশনা চাওয়া হয়েছে।