রবিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদফতর মিলনায়তনে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজ সেবা অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লুর রহমান বলেন, ‘সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছে। প্রতিবন্ধীরাও এগিয়ে যাবে। আমরা খুব শিগগির প্রতিবন্ধীদের জন্য ইলেক্ট্রনিক ডিভাইস বিতরণ করবে। সরকারের উচিত বিনামূল্যে সাদা ছড়ি বিতরণ করা।’ গণপরিবহনে প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন দৃষ্টি প্রতিবন্ধীদের সংগঠন ‘ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি’র (ভিপস) সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মিন আরার সভাপত্বিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মাদ নূরল কবীর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী প্রমুখ।