বুধবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নৌবাহিনীর পক্ষে অংশ নেন রিয়ার অ্যাডমিরাল এস. এম. আজম। তিনি কমিটিকে ওই তথ্য অবহিত করেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে সেনাবাহিনীর কাজ পরিদর্শনে সংসদীয় কমিটির যাওয়ার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশ নেন।
বৈঠকে জানানো হয়, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যা নিরসনের জন্য সেনাবাহিনী ১০ হাজার টয়লেট স্থাপন, খাবার ও ত্রাণ বিতরণ এবং অস্থায়ী ক্যাম্প তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।