শীলা ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত

শীলা ইসলাম (ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি)আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম মৃত্যুতে শোক প্রস্তাব পাস করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ শোক প্রস্তাব গৃহীত হয়। সভা শেষে বিকালে সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর লন্ডনের ইউসিএলএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শীলা ইসলাম। অনেক দিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। জার্মানির একটি হাসপাতালে তার কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপ চিকিৎসা করা হয়।

আরও পড়ুন:
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানালেন খালেদা জিয়াও