সোমবার (৩০ অক্টোবর) প্যারিসে ইউনেস্কো সদর দফতরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী চলমান সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সম্মেলনে ১৯৫টি সদস্য রাষ্ট্র ও ১০টি সহযোগী রাষ্ট্রের মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা,জাতিসংঘের বিভিন্ন সংস্থা,সংবাদমাধ্যম এবং এনজিও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
আগামী ৪ নভেম্বর শিক্ষামন্ত্রী এ সম্মেলনের জেনারেল পলিসি ডিবেটে বাংলাদেশের জাতীয় স্টেটমেন্ট পেশ করবেন। এর আগে ১ নভেম্বর ই-নাইন ফোরামের চেয়ারম্যান হিসেবে নাহিদ সদস্য দেশসমূহের মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ,ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মনজুর হোসেন।
সম্মেলনটি ৩০ অক্টোবর শুরু হয়েছে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। খবর বাসস।