ভিডিও কনফারেন্সের সময় ওইসব অঞ্চলের ফসলের খোঁজ খবর নেন কৃষিমন্ত্রী। অঞ্চলগুলোর মধ্যে রয়েছে- সিরাজগঞ্জের কামারখন্দ, কুষ্টিয়ার মিরপুর, পঞ্চগড়ের বোদা, রাজশাহীর দূর্গাপুর, পিরোজপুরের নাজিরপুরসহ ১৪টি উপজেলা।
এসব অঞ্চলের কৃষি কর্মকর্তারা কৃষিমন্ত্রীকে জানান, এ বছর রোপা আমানের বাম্পার ফলন হবে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিন থেকে চার শতাংশ ফসল এ পর্যন্ত ঘরে তোলা হয়েছে। ২০ শতাংশ পাকা ধান মাঠে আছে।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষি বাতায়নে কৃষি বিষয়ক সব সুবিধা কৃষকদের হাতের নাগালে পৌঁছে দিতে দেশের ১৪টি অঞ্চলে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। পরীক্ষামূলকভাবে আজ থেকে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই এক মাসের অভিজ্ঞতা সমন্বয় করে আগামী ডিসেম্বরে সারাদেশে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেবার আওতায় একটি নির্দিষ্ট নম্বরে কৃষকরা ফোন করে স্থানীয় কৃষি অফিস থেকে সব ধরনের সুবিধা নিতে পারবেন। প্রতি মিনিটে ২৫ পয়সা খরচ হবে। তবে আগামীতে এটা বিনামূল্যে করার পরিকল্পনা আছে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মঈন আবদুল্লাহ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।