সিপিএ’র চেয়ারম্যান নির্বাচনে ভোটাভুটি চলছে

সিপিসি ২০১৭কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচনে ভোটাভুটি চলছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে সিপিএ’র সাধারণ অ্যাসেম্বলি শুরু হয়। এ অ্যাসেম্বলি চলাকালে ভোটাভুটি শুরু হয়।

জানা গেছে, সিপিএ’র চেয়ারপারসন পদে এবার তিন জন প্রার্থী হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন-  ক্যামেরুনের এমিলিয়া মনজুয়া লিফানকা, মনসেরাটের (monserrat) শিরলি এম. ওজবর্নে এবং কুক আইল্যান্ডের মিক্কি র‌্যাটেল।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে এ সম্মেলনের। সিপিসির রেজুলেশনে (ঢাকা ঘোষণা) রোহিঙ্গা জনগোষ্ঠীদের আবাসস্থল মিয়ানমারে ফেরত নিতে দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগের প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:
সিপিএ সম্মেলনের পর্দা নামছে আজ