সিপিএ সম্মেলনের ঢাকা ঘোষণায় থাকছে না রোহিঙ্গা ইস্যু

সিপিসি ২০১৭কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনে ঢাকা ঘোষণায় থাকছে না রোহিঙ্গা ইস্যু। তবে এ বিষয়ে আলাদা একটি স্টেটমেন্ট দেওয়া হবে। মঙ্গলবার জাতীয় সংসদের চিফ হুইপ ও সিপিএ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য আ স ম ফিরোজ সাংবাদিকদের এ তথ্য জানান।

আ স ম ফিরোজ বলেন, ‘সিপিএ সম্মেলনে কোনও বিষয় রেজুলেশন আকারে আনতে হলে আন্তত ৬০ দিন বা তারও আগে নোটিশ দিতে হয়। রোহিঙ্গা ইস্যুটি সেইভাবে আসেনি। তাই এটি রেজুলেশন আকারে ঢাকা ঘোষণায় আসার সুযোগ নেই। তবে সম্মেলন থেকে এ বিষয়ে আলাদা একটি স্টেটমেন্ট দেওয়া হবে।’

গত ৫ নভেম্বর রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের ব্রিফিং করা হয়। ওই সময় একাধিক দেশের প্রতিনিধি রোহিঙ্গা ইস্যুটি রেজুলেশন আকারে আনার প্রস্তাব করেন। জবাবে সিপিএর চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরি জানিয়েছিলেন, বিষয়টি তারা নির্বাহী কমিটিতে পর্যালোচনা করে দেখবেন।

আরও পড়ুন:
সিপিএ’র চেয়ারম্যান নির্বাচনে ভোটাভুটি চলছে
সিপিএ সম্মেলনের পর্দা নামছে আজ