সারাদেশে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্পরাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিট ৪৮ সেকেন্ডে এটি অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে। 
আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে পূর্ব দিকে ভারতের ত্রিপুরায়। 
তবে ভূমিকম্পে প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ভূমিকম্পের কথা শেয়ার করেছেন অনেকে। আতঙ্কে কেউ কেউ রাস্তায় নেমে আসেন। অনেকে মোবাইল ফোনে পরিবারের সদস্য ও স্বজনদের খোঁজখবর নেন।