৩৩ পুলিশ কর্মকর্তার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন পুলিশ সুপার ও সমমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ তালিকায় দুজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। 

জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হচ্ছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশ অধিদফতরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহাম্মদ আশরাফুজ্জামান, ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদফতরের এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএন এর পুলিশ সুপার মো. হায়দার আলী খান, পুলিশ অধিদফতরের এআইজি মো. মনিরুল ইসলাম, এসবি’র বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া, পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুর রহমান ভুইয়া,  ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বেগম আতিকা ইসলাম, পুলিশ অধিদফতরের এআইজি মো. রুহুল আমিন, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার বাসুদেব বণিক, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম, শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, মানিকগঞ্জের পুলিশ সুপার  মাহফুজুর রহমান, পুলিশ অধিদফতরের এআইজি মো. রেজাউল হক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের অতিরিক্ত পরিচালক (পুলিশ সুপার) মো. মনির হোসেন, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশ অধিদফতরের এআইজি মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাগুড়ার পুলিশ সুপার মো. মুনবুর রহমান, হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, পিবিআই এর পুলিশ সুপার মো. মজিদ আলী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদফতরের এআইজি কাজী জিয়া উদ্দিন, বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ।