প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার এক অঙ্কের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ফাইল ছবিদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যুর হার এক অঙ্কের কোটায় নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে।’

দেশের উত্তরাঞ্চল ও হাওড় এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘নতুন আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অবকাঠামো মিলে নির্ধারিত সময়ে আশ্রয়কেন্দ্রের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

শুক্রবার জেলায় একটি আশ্রয়কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মায়া বলেন,এ বছর ঘূর্ণিঝড় মোরায় ১আঘাত হেনেছিল। তবে সরকারের পূর্ব প্রস্তুতির কারণে জানমালের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর বাসস।