৩২-এর জনস্রোত সোহরাওয়ার্দীতে গিয়ে মিললো

শোভাযাত্রা শাহবাগ হয়ে সোহরাওয়ার্দীতে যাচ্ছেজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে  রাজধানীতে আয়োজিত শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সমবেত হয়েছে। এখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি জনস্রোতে পরিণত হয়েছিল।

24008149_10212692198278192_1257494230_o

বেলা ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর শোভাযাত্রাটি শুরু হয়। এরপর দুপুর ১টার দিকে সোহরাওয়ার্দীতে সেটা সমবেত হয়।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়।


ছবি: নাসিরুল ইসলাম