নতুন বছর উপলক্ষে টিকিটে ছাড় দিচ্ছে বিমান




বিমান বাংলাদেশ এয়ারলাইন্সজাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন বছর উপলক্ষে টিকিটে ছাড় দিচ্ছে। ২০১৮ সালে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোয় আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী করতে এই অফার ঘোষণা করা হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ অফারে, ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৬ হাজার ৪২টাকা এবং ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ১৮ হাজার ১১৬ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪ হাজার ৩৬ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৮ হাজার ৬৮৫ টাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬ হাজার ৪৫৮ টাকায় ভ্রমণ করা যাবে। অফার পেতে এ বছরের ৭ ডিসেম্বরের মধ্যে টিকিট ক্রয় করতে হবে। অফারের আওতায় ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ভ্রমণ করা যাবে।