উল্লেখ্য, গাফফার চৌধুরী গত তিন সপ্তাহ ধরে গ্রেটার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গাফফার চৌধুরীর বাড়িতে নিয়মিত যাতায়াত করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত রবিবার তাকে দেখতে গিয়েছিলাম। তিনি এখন কথা বলতে পারছেন। তার বয়স ৮৩ বছর। এই বয়সের মানুষদের একটু অসুস্থতা থাকবেই। তবে সে তুলনায় তিনি ভালো আছেন।’
তিনি আরও বলেন, ‘গাফফার চৌধুরীর ডায়াবেটিস ছাড়াও বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে।’
এ বিষয়ে জানতে গাফফার চৌধুরীর কন্যা বিনীতা চৌধুারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।