একইসঙ্গে হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আগামী ৪ জানুয়ারির মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জহির উদ্দিন লিমন।
পরে আইনজীবী জহির উদ্দিন লিমন সাংবাদিকদের জানান, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায় করায় গত ২৩ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক জালাল উদ্দিন খান এই রিট দায়ের করেন।
তিনি আরও বলেন, ওই রিটের শুনানির জন্য আদালতে যাই। তখন আদালত বলেন, এই ফি সংক্রান্ত বিষয়ে ২০১৪ সালের একটি আদেশ রয়েছে। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।